1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় সাড়ে নয় লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিমলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গনঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাটিকুমরুল মহাসড়কে লতিফ বাহিনীর চাঁদাবাজ আতঙ্ক কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বগুড়ায় সাড়ে নয় লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলায় সাড়ে নয় লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। ইতিমধ্যে আড়াই লাখ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ তথ্য জানানো হয় সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পর্যায়ের পরামর্শ সভায়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সিভিল সার্জন ডা. খুরশিদ আলম, সিনিয়র তথ্য কর্মকর্তা মাহফুজার রহমান, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদসহ ইউনিসেফ প্রতিনিধি শহিদুল হাসান। সভায় জানানো হয়, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। জ্বর থাকলে শিশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না। সভায় বক্তারা বলেন, টিকাদান কার্যক্রমকে সফল করতে সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা জানান, ব্যবহৃত টিকাটি নিরাপদ ও কার্যকর; পার্শ্ববর্তী দেশগুলোতে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট