1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনা : আহত ১৩ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে,খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের গ্রামীণ উৎসবে মুখর সলঙ্গার আঙ্গারু মেলা শুরু মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

বগুড়ায় সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনা : আহত ১৩

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার বীরগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ৩ টন ট্রাক দুর্ঘটনায় পতিত হয়েছে, ট্রাকটি রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে। দুর্ঘটনায় ট্রাকে থাকা মোট ১৩ সেনা সদস্য আহত হন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। গুরুতর আহত একজন সৈনিককে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকার সেনানিবাসে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। তাদের তাৎক্ষণিক সহযোগিতায় আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। উদ্ধার কাজে অংশগ্রহণের জন্য স্থানীয় জনগণসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা জানায়, মানবিক সহায়তা ও তৎপরতার ফলে আহত সদস্যদের দ্রুত চিকিৎসা প্রদান সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট