1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় স্ত্রীকে হত্যা করে ট্যাংকে লুকিয়েছিল মরদেহ - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে ট্যাংকে লুকিয়েছিল মরদেহ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: টিকটকে নাচের ভিডিও দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বগুড়ায় মারুফা (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। হত্যার পর মরদেহ গুম করতে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে মুখ সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেন অভিযুক্ত স্বামী। শুক্রবার (১৯ ডিসেম্বর) বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুড়ুইল মধ্যপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় নিহতের স্বামী মুকুল মিয়াকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মুকুল মিয়া নুড়ুইল মধ্যপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে। নিহত মারুফা সদর উপজেলার লাহেড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়া পীরগাছা এলাকার মাহবুবের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত ১৩ ডিসেম্বর শনিবার রাতে মারুফার এক চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে নাচানাচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মুকুল তাঁর স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে ওই রাতেই মরদেহটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে হাউসের মুখ সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেন। হত্যার পর বিষয়টি আড়াল করতে মুকুল প্রচার করেন যে তাঁর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছেন। এমনকি বিষয়টি বিশ্বাসযোগ্য করতে গত ১৫ ডিসেম্বর তিনি নিজেই বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, জিডির সূত্র ধরে ডিবি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে মুকুলের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সেপটিক ট্যাংক থেকে মারুফার মরদেহ উদ্ধার করা হয়। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি টিকটক ভিডিও নিয়ে কলহের জেরে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। মরদেহ গুম করতে তিনি পরিকল্পিতভাবে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট