1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ি গ্রেফতার - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার রহিমাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন- পাবনার বেড়া উপজেলার বনগ্রাম উত্তর গ্রামের বিনয় চন্দ্রের ছেলে বিপ্লব কুমার দাস (৩৫) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিলকলমি গ্রামের পরশ উল্লাহ সরকারের ছেলে মো. আলতাব হোসেন (৩৯)। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্যামলী পরিবহনের একটি বাসের সামনের লাগেজ বক্স তল্লাশি করে একটি রেক্সিন কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে দুটি প্যাকেটে লাল পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান। আটক দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট