1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়া এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার শিবেরিকুটি এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে মো. মোশারফ হোসেন (২৪) এবং বগুড়া সদরের আকাশতারা (সাবগ্রাম) এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ইউনুছ মন্ডল (৩২)। রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার লতিফপুর মধ্যপাড়া এলাকায় আলমগীরের মোড় থেকে আনুমানিক ৫০ মিটার পশ্চিমে, আইকন স্ট্যান্ডার্ড স্কুলের সামনে আধাপাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। ওই সময় আসামিদের ব্যবহৃত একটি পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেলে তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট