1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বিবাদমান সম্পত্তিতে নিমার্ন কাজ করার অভিযোগ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি যশোর কোতয়ালী থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য ৭৫ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক সাতক্ষিরা দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ধর্ষন মামলার এজাহারনামীয় ২ জন আসামী গ্রেফতার : মাদারীপুরে শিশুদের মাঝে চার শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর

বগুড়া আদমদীঘিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বিবাদমান সম্পত্তিতে নিমার্ন কাজ করার অভিযোগ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বিবাদী
বিবাদমান সম্পত্তিতে জোড়পুর্বক বিল্ডিং নির্মানের বেইজ ঢালায় কাজ করার অভিযোগ
উঠেছে। আদমদীঘি উপজেলার কড়ই গ্রামে এই ঢালায় কাজ করা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে
উত্তেজনা বিরাজ করছে। মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার কড়ই গ্রামের আবু বক্কর ছিদ্দিকের নিজ নামে কবলা করা কড়ই মৌজায় মোট ২১ শতক সম্পত্তি রয়েছে। উল্লেখিত সম্পত্তিতে জনৈক আফছার আলী ও তার ছেলে জবরদখল করে বাড়ি নির্মানের চেষ্টা করে। এনিয়ে উভয়ের মধ্যে বিবাদ ও মামলা চলে।
উল্লেখিত বিবাদমান সম্পত্তিতে বাড়ি নির্মান করতে না পারে সেজন্য আবু বক্কর ছিদ্দিকের বড়
ভাই এমজি হজরত আলী বাদি হয়ে প্রতিপক্ষ আফছার আলী ও তার ছেলে জিল্লুর রহমানকে বিবাদী
করে গত ২৮ জানুয়ারী বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি
আইনের ১৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত বাদির আনীত আবেদনটি আমলে নিয়ে
সহকারি কমিশনার (ভুমি) আদমদীঘিকে বাদির আরজির বর্ণিত সম্পত্তি বিষয়ে অনুসরনপুর্বক
তদন্ত প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে দাখিলের নির্দেশসহ খতিয়ানে রেকডীয় জমির
মালিকানা, অবস্থান,স্কেচম্যাপ, বর্তমান ভোগদখল কার সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং
অফিসার ইনচার্জ আদমদীঘি থানাকে বাদির আরজি বর্ণিত নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা
বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশ দেন। এদিকে আদালতের নির্দেশনা ও থানা
পুলিশের নিষেধ সত্বেও প্রতিপক্ষ গত শুক্রবার বিবাদমান উল্লেখিত সম্পত্তিতে পাকা বাড়ি
নির্মানের জন্য বেইজ ঢালায় কাজ করে। বিবাদি জিল্লুর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞা
রয়েছে এমন কাগজপত্র আমাদের নিকট না আশায় বেইজ ঢালায় কাজ করা হয়েছে। পরবর্তিতে
বাদির এমজি আলী হজরতের থানার শরনাপন্ন হলে ওসি আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। ফলে
নিরুপায় হয়ে বাদি গত ৯ ফেব্রুয়ারী পুনরায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বগুড়া আদালতের
শরণাপন্ন হন। আদালত বাদির আবেদনটি শুনানীঅন্তে পরবর্তি শুনানী পর্যন্ত বিবাদমান
সম্পত্তিতে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করে ওসি আদমদীঘি থানাকে আদেশটি
বাস্তাবায়নের জন্য নির্দেশ দেন।
#

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট