1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিমলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গনঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাটিকুমরুল মহাসড়কে লতিফ বাহিনীর চাঁদাবাজ আতঙ্ক কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বগুড়া আদমদীঘিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করেছে বেডো সমৃদ্ধি কর্মসূচি। আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদে বেডোর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি’ স্লোগান সামনে রেখে একটি র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচির সমন্বয়কারী তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত অনজুম অনন্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আহমেদ, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবুল আলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার, শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, বেডো রেইজ প্রকল্পের সমন্বয়কারী আব্দুর রাজ্জাক, জাহিদ, বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন প্রমূখ। সভায় বেডো সমৃদ্ধি কর্মসূচিভুক্ত এলাকায় যুবদের সামাজিক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট