1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া আদমদীঘিতে ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার

আতিকুর রহমান
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেললাইনের পাশ থেকে এক ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সান্তাহার পৌরসভা শহর সংলগ্ন টিকরি (পৌঁওতা) গ্রামের আব্দুস ছালাম ওরফে গহের আলীর ছেলে দুই কন্যা সন্তানের জনক আমিরুল ইসলাম ইসলাম (৩৫) পেশায় ট্রাক্টর চালক। সে শুক্রবার সন্ধায় বাড়িতে বের হয়ে শহরের হবির মোড় নামক বাজারে আসে। রাত ১০টার দিকেও বাড়িতে না ফেরার তার স্ত্রী মোবাইল ফোনে যোগাযোগ করে। এসময় সে বাড়িতে ফিরতে আরো দেরী হবে বলে জানায়। কিন্তু রাতে বাড়িতে ফেরেনি। সকালে এলাকাবাসী পৌঁওতা রেলগেটের উত্তর পাশে রেললাইনে পাশে তার মরদেহ দেখতে পায়। পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে বেলা ১১টার দিকে আমিরুলের মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের সুরতহাল রিপোর্টে মরদেহের মাথায় কোপানো,পেটে ছুরিকাঘাত এবং হাতের রগ কাটা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। এলাকাবাসী ও পুলিশের ধারণা আমিরুলকে অন্য কোন স্থানে হত্যা করে এবং ট্রেনে কেটে মারা যাওয়া সাজাতে মরদেহ তার বাড়ির কাছে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। হত্যার কারণ জানা যায়নি। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান সাংবাদিকদের নিকট ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার কারণ উৎঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।
#

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট