1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় উম্মে হাবিবা উর্মি (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোন, বোনের স্বামী ও দুই সন্তানসহ আরও অন্তত চার জন গুরুতর আহত হয়েছেন। ঘটনা শুক্রবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার উজ্জ্বলতা গ্রামে ঘটে। শনিবার নিহতের বড় বোন মোছা: উম্মে হাফিজা বাদী হয়ে প্রতিবেশী কহির ফকির ও সিরাজুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে আদমদীঘি থানায় মামলা দায়ের করেছেন। নিহত উম্মে হাবিবা উর্মি নওগাঁর রানীনগর উপজেলার ভেবরা গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি ঈদ উদযাপনের জন্য তার বোনের বাড়িতে এসেছিলেন। আদমদীঘি থানার এজাহার সূত্রে জানা গেছে, উম্মে হাফিজার সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গত বছরের ৪ সেপ্টেম্বরও বিবাদী পক্ষ হাফিজা ও তার ছেলেকে মারধর করলে থানায় মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন। হামলার দিন সন্ধ্যায় কেনাকাটার জন্য হাফিজা ও উর্মি আদমদীঘিতে গেলে অভিযুক্তরা রামদা, কুড়াল, শাবল ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। প্রথমে হাফিজার স্বামী ফয়সাল ইসলাম লিটনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করা হয়। পরে হাফিজা, তার দুই সন্তান ও উর্মি তাদের রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয় একজনের বাড়িতে আশ্রয় নিলেও উর্মির মৃত্যু হয়। উম্মে হাফিজা বলেন, আমার ছোট বোন স্বামীবিহীন অবস্থায় আমাদের বাড়িতে এসেছিল। কেনাকাটার সময়ই হামলা চালানো হয়। আমার স্বামী বর্তমানে হাসপাতালে ভর্তি। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান উক্ত ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট