1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ শামসুজ্জামান ওরফে মাসুম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগষ্ট) রাতে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামসুজ্জামান ওরফে মাসুম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী পশ্চিমপাড়ার আবু জাহিদ মন্ডলের ছেলে। আদমদীঘি থানা পুলিশ জানান, বুধবার রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে শামসুজ্জামান ওরফে মাসুমকে আটক করে। এসময় অপর মাদক কারবারিরা পালিয়ে গেলেও শামসুজ্জামান ওরফে মাসুমের হেফাজত থেকে ৪০ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি শামসুজ্জামান ওরফে মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে পরদিন বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট