1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বগুড়া দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা লক্ষীমন্ডপ গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা ঘটনা ঘটেছে।নিহতরা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব আলী ও তার পুত্রবধূ রিভা আক্তার। আফতাব আলী গ্রামের বাড়িতে পুত্রবধূ রিভাকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে শাহজাহান আলী সৌদি আরব প্রবাসী ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে আফতাব ও রিভা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে রিভার ৭ বছর বয়সি মেয়ে মালিহা নিথর দেহ দেখে কান্নাকাটি শুরু করলে পাড়া- প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। স্থানীয়রা ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে দুর্বৃত্তরা রাতে ঘরে ঢুকে আফতাবকে দড়ি দিয়ে ও রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে গেছে। জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএমসহ পুলিশের উদ্ধতম কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন,হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা চুরির উদ্দেশ্যে হামলার সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট