1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া ধুনটে প্রতিবেশী নাতির লাঠির আঘাতে প্রান গেলো দাদার: ঘাতক নাতি আটক - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়া ধুনটে প্রতিবেশী নাতির লাঠির আঘাতে প্রান গেলো দাদার: ঘাতক নাতি আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনটে প্রতিবেশী নাতির লাঠির আঘাতে দাদা সঞ্চব আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় সামছেল মিয়া (৫০) নামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সঞ্চব আলী শেখ ওই গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে এবং আহত সামছেল মিয়া নিহত সঞ্চব আলীর চাচাতো ভাই। আর ঘাতক নাতি একই গ্রামের প্রতিবেশী ভাতিজা হোসেন আলীর ছেলে। ‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সঞ্চব আলী কাজে যাওয়ার সময় জানতে পারেন তার চাচাতো ভাই সামছেল মিয়াকে প্রতিবেশী হোসেন আলীর ছেলে সুলতান মাহমুদ লাঠি দিয়ে মারধর করছে। এমন সংবাদ পেয়ে সঞ্চব আলী এগিয়ে গেলে সুলতান মাহমুদ তার হাতে থাকা লাঠি দিয়ে সঞ্চব আলীর মাথায় আঘাত করে। আঘাতে সঞ্চব আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে আরো এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আসার সময় তাদের উপরেও মারধরের জন্য উদ্ধত হয়। সবার ডাক- চিৎকারে আশেপাশের অনেকে এগিয়ে এসে সঞ্চব আলী ও সামছেল মিয়াকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সামছেল মিয়া বাসায় চলে আসে আর সঞ্চব আলীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে সঞ্চব আলী মারা যান। মথুরাপুর ইউপি সদস্য আশরাফ আলী জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় বা হঠাৎ করে কেউ সামনে পড়লে হাত বা লাঠি দিয়ে মারধর করাটা বহুদিন আগে থেকেই করে আসছে সুলতান মাহমুদ। মূলত পারিবারিক ভাবে এটা মানসিক বা পাগলপ্রায় বলে আসছে দীর্ঘদিন থেকে। চিকিৎসা করেও সুস্থ করা সম্ভব হইনি। এরূপ অবস্থায় বৃহস্পতিবার সেহরী খেয়ে নামাজ শেষ করে ভোর সকালে সামছেল মিয়া প্রতিবেশী হোসেন আলীর বাড়ীর সিমানা দিয়ে যাচ্ছিল। তখন কিছু বুঝে ওঠার আগেই হোসেন আলীর ছেলে সুলতান মাহমুদ লাঠি দিয়ে সামছেল মিয়াকে এলোপাতাড়ি পেটাতে থাকে। সামছেল মিয়াকে মারধরের ঘটনাটি দেখতে পেয়ে সঞ্চব আলী এগিয়ে আসলে সুলতান মাহমুদ তাকে লাঠি দিয়ে মাথায় স্বজোরে আঘাত করে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। এঘটনায় থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেছেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, লাঠির আঘাতে সঞ্চব আলী নামের এক বৃদ্ধের মৃত্যুর সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সুলতান মাহমুদকে থানা হেফাজতে নেয়া হয়। পরে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে আসামীকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট