1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া শিবগঞ্জে ভয়ংকর ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া শিবগঞ্জে ভয়ংকর ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের মতো জঘন্য অপরাধে জড়িত এক নারীসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে প্রতারণা চালিয়ে আসা এই চক্রটি অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ উপজেলার বানাইল পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— শিবগঞ্জ থানার বানাইল পশ্চিমপাড়া গ্রামের এনামুল হকের মেয়ে মোছাঃ রিনা (২৫), মৃত বাবলু প্রামাণিকের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৭), মোঃ লোকমান আলী মোল্লার ছেলে মোঃ জোবায়েত ইসলাম (২২) এবং মৃত সেকেন্দার আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের অপরাধ কার্যক্রম পরিচালনা করছিল। চক্রের নারী সদস্য মোছাঃ রিনা কৌশলে বিভিন্ন বিত্তবান ও সহজ-সরল ব্যক্তিকে প্রেমের ফাঁদে জড়িয়ে ফেলতেন। পরে নির্জন স্থানে সাক্ষাতের ব্যবস্থা করে সেখানে উপস্থিত হতো চক্রের অন্য সদস্যরা। এরপর ভয়ভীতি প্রদর্শন করে ভুক্তভোগীদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হতো। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করাই ছিল এই চক্রের মূল উদ্দেশ্য। সম্প্রতি এক ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বানাইল পশ্চিমপাড়া এলাকা থেকে চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট