1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে গ্যারেজ থেকে মাইক্রোবাস চুরি। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া সান্তাহারে গ্যারেজ থেকে মাইক্রোবাস চুরি।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘির পর এবার সান্তাহারেও একটি গ্যারেজ থেকে হাইচ মাইক্রোবাস চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার বশিপুর এলাকায় শখের পল্লী গেট সংলগ্ন একটি খোলা টিনসেড গ্যারেজ থেকে গাড়িটি চুরি হয়। চুরি হওয়া মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো-চ-১৩-৯৩৬০। এর মালিক নওগাঁ সদরের এনায়েতপুর গ্রামের বাসিন্দা আহসান আলীর ছেলে আলামিন ওরফে আমিন মোল্লা। তিনি ঘটনার পরপরই আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আলামিন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে তিনি গাড়িটি উক্ত গ্যারেজে রেখে বাড়ি ফেরেন। তবে শুক্রবার সকালে গ্যারেজে গিয়ে দেখতে পান গাড়িটি আর সেখানে নেই।
এ ঘটনায় সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং চুরি যাওয়া মাইক্রোবাস উদ্ধারে পুলিশ সক্রিয় রয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই আদমদীঘি সদরের একটি গ্যারেজ থেকে ঢাকা মেট্রো-চ-১৫-০৪৪৭ নম্বরের একটি নোহা মাইক্রোবাস চুরি হয়, যা পুলিশ গত ২৩ জুলাই ফরিদপুর থেকে উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট