1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নেভি ইঞ্জিনিয়ারের মৃত্যু - নব দিগন্ত ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নেভি ইঞ্জিনিয়ারের মৃত্যু

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক নেভি ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২ টায় সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাছিম মাহমুদ জয় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চক সোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী (নেভি) ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন নাছিম মাহমুদ জয়। ছুটিতে নিজ গ্রাম আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির চক সোনারে এসেছিলেন তিনি। রবিবার দুপুরে নওগাঁর উদ্দেশ্যে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেলগেট এলাকায় মোটরসাইকেল নিয়ে বেখেয়ালিভাবে পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট