1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে ট্রেন থেকে দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বগুড়া সান্তাহারে ট্রেন থেকে দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেন থেকে ১০ কেজি গাঁজাসহ ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নং প্লাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কলি বেগম(২৭), লামিয়া (২১) ও মিম আক্তার (১৯)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, এদিন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন ওই তিন নারী মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টার দিকে সান্তাহার জংশন স্টেশনে ৩ নং প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে ওই ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানকালে ছ বগির ৫৭, ৫৮, ৫৯ সিটে যাত্রীবেসে বসে থাকা ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা দুটি স্কুলব্যাগের মধ্যে থেকে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট