1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে সনাতন ধর্মালম্বীদের নিয়ে জামায়াতে ইসলামী'র মতবিনিময় সভা - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

বগুড়া সান্তাহারে সনাতন ধর্মালম্বীদের নিয়ে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার আদমদিঘী উপজেলার সনাতন ধর্মালম্বীদের নিয়ে গত ২০ সেপ্টেম্বর রোজ শনিবার সান্তাহার পৌর এলাকার শখের পল্লী কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামের উদ্যোগে এক মতাবিনিময় সভার আয়োজন করা হয়। শনিবার সকাল ১১টায় সান্তাহার শখের পল্লী পার্কের হীরাঝিল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আদমদীঘি উপজেলা শাখার আমীর, হাফেজ আতোয়ার হোসেন-এর সভাপতিত্বে আদমদীঘি উপজেলার ৬৫ টি পূজা মন্ডপের পূজা উৎযাপন কমিটির প্রতিনিধিদের নিয়ে আরম্ভ হয় “সনাতন ধর্মালম্বীদের নিয়ে মতবিনিময় সভা”। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ৬৫ টি পূজা মন্ডপের জন্য ৫ হাজার টাকা করে শুভেচ্ছা অর্থ সম্মানী প্রদান করা হয়। মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার, জেলা আমীর বগুড়া, নূর মোহাম্মদ আবু তাহের, এমপি পদপ্রার্থী, বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া।vএসময় বক্তব্য প্রদান করেন সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উক্ত সভার প্রধান অতিথি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন, বিশেষ অতিথি জামায়াতে ইসলামের জেলা আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ ইউনুস আলী,সাবেক শিবির নেতা এ্যাড. সাইফুল ইসলাম সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দরা উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক মনোনীত বগুড়া-৩ আসনের এমপি পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের তার বক্তব্যে বলেন, “সকল ধর্মের অধিকার নিশ্চিতকরণে আমরা কাজ করে যাবো। ক্ষমতায় কে আসবে সেটা ডাজেন্ট ম্যাটার টু জামায়াত,ড্যাজেন্ট ম্যাটার টু আ্যাস। যুগে যুগে বিপ্লব হয়েছে এ দেশে কিন্তু দুর্নীতি বন্ধ হয়নি। আমরা চাই আমাদের শহীদদের দেওয়া রক্তের মর্যাদা রাখতে। আমরা নির্বাচিত হই বা না হই আমরা আছি আপনাদের পাশে। আমাদের লড়াই এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে, আমাদের লড়াই জুলুমের বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট