1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিন মাদক ব্যবসায়ী ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিন মাদক ব্যবসায়ী ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নওগাঁ ডিবি পুলিশের একটি দল। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম। সোমবার সকাল ১০ টায় শহরের তাজের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা হলুদ ঘর এলাকার চুন্নু খানের ছেলে রুবেল হোসেন (৩৪)। তিনি সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। এবং ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে ছনি বানু (২৫) ও মৃত রফিকউল্লাহ এর ছেলে মমিনুল ইসলাম (৪৩)। তার স্থায়ী বাড়ি নোয়াখালীর মুরাদপুরে আর বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মহল্লার বাসিন্দা।
এ বিষয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঢাকা কোচের মাধ্যমে গাঁজা নিয়ে আসা হচ্ছে। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের একটি দল শহরের তাজের মোড় এলাকায় অবস্থান করা হয়। এ সময় মমিনুল তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ রুবেল হোসেন ও ছনি বানুর কাছে হস্তান্তর করছিল। এমন সময় আমরা ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। এ সময় তাদের ওই ব্যাগের ভিতর থেকে কচটেপ মোড়ানো অবস্থায় ৫ টি প্যাকেটে ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক ক্রয় বিক্রির নগদ ৯ হাজার ৩ শত টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরও বলেন মমিনুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আর রুবেল ও ছনি বিভিন্ন জায়গায় থেকে মাদক কিনে সান্তাহারসহ আশেপাশের এলাকায় বিক্রি করে থাকে। এ ঘটনা তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট