1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সারিয়াকান্দীতে শিশু মেহেদী হাসানের হত্যা মামলার আসামী সুইটি বেগম গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর অভিযানে বগুড়ায় প্রায় ৭ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার বগুড়ায় ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি যশোর শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ ডিবি অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় জামায়াত নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড দুমকিতে ঋণ দেওয়ার নামে গৃহবধূকে কুপ্রস্তাব ও ঘুষ দাবির অভিযোগ মাগুরা জেলা পুলিশের দুই সদস্যের পদোন্নতি উপলক্ষে র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত বগুড়ায় উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং: জেলা প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থান বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সারিয়াকান্দীতে শিশু মেহেদী হাসানের হত্যা মামলার আসামী সুইটি বেগম গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

‎ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
‎বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের কুপতলা মধ্যপাড়া গ্রামে শিশু মেহেদী হাসান (৪) হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামী সুইটি বেগম (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকালে মেহেদী হাসান নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। সন্ধ্যার দিকে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা চান্দু মেম্বারের বাড়ির সামনে বাঁশঝাড়ের পাশে একটি ছোট ডোবার পানিতে মেহেদীর মরদেহ ভাসতে দেখেন। ‎শুরুতে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হয়েছিল, শিশু খেলার ছলে পানিতে পড়ে দুর্ঘটনাবশত মারা গেছে। পুলিশকে না জানিয়ে, দাফন কার্য সম্পন্ন করা হয়। তবে পরে চাঞ্চল্যকর মোড় নেয় এই ঘটনা। ‎২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামী সুইটি বেগম তার মা আনিছা বেগমের কাছে স্বীকার করেন যে, পূর্ব শত্রুতার জেরে ক্ষোভবশত শিশু মেহেদীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার লাশ ডোবায় ফেলে দেন। পরবর্তীতে এই তথ্য আনিছা বেগম গ্রামের একাধিক ব্যক্তির কাছে প্রকাশ করেন। পরে বাদী মোছাঃ মিষ্টি আক্তার (২২), পিতা মোঃ জাহাঙ্গীর মোল্লা, সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ‎এ ঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা নং-১৫, তারিখ ২৪/০৯/২০২৫ খ্রিঃ, ধারা ৩০২/২০১, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী হত্যা মামলা রুজু করা হয়েছে।
‎‎গ্রেফতারকৃত আসামী সুইটি বেগম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনার বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট