1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লিপির মনোনয়ন বাতিল - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লিপির মনোনয়ন বাতিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুজন প্রার্থীসহ চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তথ্যগত সামান্য ত্রুটির কারণে আরও দুই প্রার্থীর মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আদেশ দেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এই আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সব তথ্য সঠিক থাকা এবং কোনো আপত্তি না থাকায় চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বিএনপির আরেক প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন এবং গণফোরামের জুলফিকার আলী। অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশা এবং প্রস্তাবক না থাকায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আসাদুল হকের মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও যাচাই-বাছাইয়ে ভোটারদের স্বাক্ষর ও তথ্যের মধ্যে গড়মিল পাওয়া যায়। এ কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলা পুলিশের সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট