1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধানের শীষের আব্দুল মহিত বিজয়ী - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনেই বিএনপির জয় বগুড়া-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধানের শীষের আব্দুল মহিত বিজয়ী পুলিশ সুপার কুষ্টিয়া কর্তৃক ভেড়ামারা ও দৌলতপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনঃ খুলনা মহানগরীর বিভিন্ন ভোটকেন্দ্র গুলোতে শেষ মুহূর্তের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কেএমপি কমিশনার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চুয়াডাঙ্গা সদরের ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার বগুড়া নন্দীগ্রামে যুব জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ডিমলায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মিছিল অনুষ্ঠিত যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ১ টি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি বর্ডার গার্ড সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রচারণায় এগিয়ে

বগুড়া-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধানের শীষের আব্দুল মহিত বিজয়ী

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ২৬ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৬ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহজাহান আলী তালুকদার পেয়েছেন ১ হাজার ৭৭১ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীর সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। উল্লেখ্য, বগুড়া-৩ আসনে মোট ১১৮টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে আদমদীঘি উপজেলায় ৬১টি এবং দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্র স্থাপন করা হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৪৭ জন, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৩১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট