1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বড়পাঙ্গাসী খোন্দকার নুরুনাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বড়পাঙ্গাসী খোন্দকার নুরুনাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়পাঙ্গাসী খোন্দকার নুরুনাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন,বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে মোরগ যুদ্ধ,বিস্কুট দৌড়,অংক দৌড়, শুয়ে সুতো পরানো,ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ বদলসহ নানা ধরনের আকর্ষনীয় প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী সাইফুল ইসলাম, মাদ্রাসা সুপার আবু বক্কার সিদ্দিক, ইউপি সদস্য মোন্নাফ সরদার, গ্রামপ্রধান বরাত আলী মন্ডল, ক্রীড়া শিক্ষক শাহীন আল আজাদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট