1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বদরগঞ্জে চুরি বন্ধ হয়নি, আতঙ্কে গ্রামজুড়ে মানুষের কান্না। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বদরগঞ্জে চুরি বন্ধ হয়নি, আতঙ্কে গ্রামজুড়ে মানুষের কান্না।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলায় চুরির ঘটনা দিন দিন উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এলাকাবাসীর দাবি—চুরি যেন এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ফলে রাতের বেলা সাধারণ মানুষ আর নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না।

স্থানীয়রা জানিয়েছেন, কখনো গরু-ছাগল, কখনো ধান-চাল, আবার কখনো বাজার ও দোকানের মালামাল নিয়ে যাচ্ছে চোরচক্র। অনেক পরিবার রাতের বেলায় ভোর পর্যন্ত জেগে থেকে বাড়িঘর পাহারা দিতে বাধ্য হচ্ছেন। কারও গোয়ালঘর থেকে গরু-ছাগল উধাও হচ্ছে, কারও উঠান থেকে চাল-ডাল চুরি হচ্ছে। শুধু তাই নয়, বাজারে তালা ভেঙে দোকানের মালামাল চুরি করাও এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ভুক্তভোগী সাধারণ মানুষ বলছেন—চুরি বন্ধে কোন কার্যকর ব্যবস্থা না থাকায় চোররা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। একেক রাতে একাধিক এলাকায় চুরির ঘটনা ঘটছে। এতে গ্রামেগঞ্জে আতঙ্ক আরও বাড়ছে।

এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, আগের দিনের মতো এখন মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। বাড়ির পুরুষরা রাত জেগে পাহারা দিচ্ছেন, আবার মহিলারাও ভয়ে আতঙ্কে থাকছেন। শিশু ও বৃদ্ধরাও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

সচেতন মহলের মতে, এভাবে চুরি চলতে থাকলে সাধারণ মানুষ চরম ক্ষতির মুখে পড়বে। তারা বলছেন—বদরগঞ্জে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে, না হলে চুরি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট