1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বন্দর থানা পুলিশ কর্তৃক নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে চুরি করার অপরাধে ০৫ জন চোর গ্রেফতার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বন্দর থানা পুলিশ কর্তৃক নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে চুরি করার অপরাধে ০৫ জন চোর গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বন্দর থানাধীন কল্যান্দী এলাকার নিজ বাসা থেকে জনৈক দুলাল হোসেন (৫৩), পিতা- মৃত দীল হোসেন, সাং- কল্যান্দী, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ তার ব্যবসায়ীক কাজের লেনদেন করার জন্য নগদ ৮৬,০০০/- (ছিয়াশি হাজার) টাকা এবং ব্যবসায়িক হিসাবের খাতা সম্বলিত ০২ (দুই) টি টিস্যু কাপড়ের ব্যাগ সহ বন্দর থানাধীন কল্যান্দী স্ট্যান্ড থেকে বন্দর ফায়ার সার্ভিস এর বিপরীতে ডাচ বাংলা ব্যাংক, বন্দর শাখায় যাওয়ার জন্য কল্যান্দী স্ট্যান্ড থেকে একটি সিএনজিতে উঠেন। উক্ত সিএনজিটি গন্তব্যস্থল ডাচ বাংলা ব্যাংক, বন্দর শাখার সামনে পৌঁছালে সিএনজি ড্রাইভারকে সিএনজি থামাতে বললে সে সিএনজি না থামিয়ে ইউটার্ন নিয়ে বন্দর বাজার সাকিনস্থ আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে পৌঁছালে সিএনজি ড্রাইভারের আচরণ সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী দুলাল হোসেন সিএনজি ড্রাইভারকে পুনরায় সিএনজি থামাতে বললে ড্রাইভার সিএনজি না থামিয়ে দ্রুত গতিতে চালাতে থাকে। পরবর্তীতে সিএনজি ড্রাইভার ও তার সহযোগীরা মিলে দুলাল হোসেনকে নেশা জাতীয় কোন দ্রব্য সেবন করিয়ে অজ্ঞান করে অজ্ঞাত স্থানে ফেলে রেখে চলে যায় এবং তার সাথে থাকা নগদ ৮৬,০০০/- (ছিয়াশি হাজার) টাকা এবং ব্যবসায়িক হিসাবের খাতা সম্বলিত ০২ (দুই) টি টিস্যু কাপড়ের ব্যাগ নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী দুলাল হোসেন বাদী হয়ে ০১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করলে বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এর দিকনির্দেশনায় বন্দর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি’র যাত্রাবাড়ী থানার বাসস্ট্যান্ড এলাকা থেকে ১। মোঃ সুমন শরীফ (৪০), পিতা- সিদ্দিক শরীফ, সাং- গংগানগর (রিয়াজ মিয়ার বাড়ী), থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, এ/পি- উত্তর শ্রীরামদী (নিশি বিল্ডিং আলী হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর; ২। সাদ্দাম মিজি (৩২), মৃত শাহআলম মিজি, মাতা- শাহিদা বেগম, সাং-চর কুমিরা, মোহাম্মদ আলী মিজি বাড়ী, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর; ৩। মোঃ ইয়াসিন হোসেন @ রবিউল (২৫), পিতা-মোঃ মোস্তফা কামাল, সাং- সাহেবগঞ্জ, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর; ৪। মোঃ রোকন গাজী (২৫), পিতা- মোহাম্মদ মোবারক গাজী, সাং- দক্ষিণ বাগদী (কাদির সরদার গাজী বাড়ী), থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর এবং ৫। সজিব মিয়া (২৫), পিতা- বাদশা মিয়া, সাং- কোরালিয়া মমিন পাড়া (রানা মুন্সির বাড়ীর ভাড়াটিয়া), থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুরদের গ্রেফতার করে এবং ঘটনার সময় ব্যবহৃত সিএনজি আটক করে হেফাজতে নেয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট