1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজধানীর মিরপুরের সাংবাদিক বৃন্দ - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজধানীর মিরপুরের সাংবাদিক বৃন্দ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
সাংবাদিক নির্যাতনে অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাংবাদিক নির্যাতন করে আদালতে পৌঁছাতে পারলেই জামিন লাভ করে। সম্প্রতি কুমিল্লার দেবীদ্বারে ৮জন সাংবাদিক মেরে একদিনের মাথায় জামিন লাভ করেছেন এতে গোটা সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। তিনি সোমবার বিকেলে রাজধানীর মিরপুর স্বাধীনতা গোলচক্করে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

বাগেরহাটের সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মিরপুরের সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান বক্তা ছিলেন মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মামুন, মিরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মীর আকতারুজ্জামান তারেক, সাংবাদিক নেতা মনিরুজ্জামান মনি, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো: ইসরাফিল, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি শিহাব উদ্দিন, সাংবাদিক আনিস লিমন,মোঃ শরিফ নেওয়াজ লালন, আলী আফজাল আকাশ, মোঃ মোশারেফ হোসেন (মনা), মোঃ রফিকুল ইসলাম, মোঃ ক্লিপটন, অনিক,বাপ্পি প্রমূখ।

ঢাকা মিডিয়া সেলের এডমিন আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন মো: ইসরাফিল ও রাজু আহমেদ।

সমাবেশে সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার জানানো হয়। অবিলম্বে সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট