1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বালিয়াডাঙ্গীতে ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন। - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

বালিয়াডাঙ্গীতে ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়‌ । মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ক্লাস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মিঞা মোঃ সাইফুল্লাহ কলম মাস্টার‌এর সভাপতিত্বে শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর লক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মিঞা মোঃ সাইফুল্লাহ কলম সভাপতি লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও অবসরপ্রাপ্ত শিক্ষক লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব ফ‌ইজুল ইসলাম হিরু, সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং ওই ইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৬ সালে ২১ , ২২ , ২৩ এ ফেব্রুয়ারি বিদ্যালয়ের শতবর্ষ এ্যালামনাই উদযাপন করা হবে এবং সে লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের অন লাইনে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট