1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বালিয়াডাঙ্গীতে নিজ বাড়ীতে সাপের কামড়ে প্রাণ গেল ১ যুবকের - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বালিয়াডাঙ্গীতে নিজ বাড়ীতে সাপের কামড়ে প্রাণ গেল ১ যুবকের

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে জামাল উদ্দীন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। (১৪ বুধবার ) ভোররাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা ৭ নং আমজানখোর ইউনিয়নের রত্নাই বারসা গ্রামে এ ঘটনা। মৃত জামাল উদ্দীন ওই গ্রামের নফিল উদ্দীনের ছেলে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ভোরবেলায় নিজ বাড়ীতে সাপে কামড় দেয় জামাল উদ্দীনকে। স্থানীয় কয়েকজন ওঝাকে ডেকে এনে ঝাড়ফুঁক করে সাপের বিষ নামানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টা করে বিষ নামাতে ব্যর্থ হলে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান জামালের স্বজনেরা। এরপর চিকিৎসক ভ্যাকসিন দিলেও আর বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। বুধবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় জামাল মারা যান। ঠাকুরগাঁও মেডিকেল অফিসার ডা. মো. ফুয়াদ বলেন, সাপে কাটার প্রায় চার ঘণ্টা পর রোগীকে হাসপাতালে এনেছিলেন স্বজনেরা। তখন রোগীর অবস্থা আশঙ্কাজনক। ভ্যাকসিন দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সাপে কামড়ানোর সাথে সাথে এসব রোগী হাসপাতালে আনার পরামর্শ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট