1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান - নব দিগন্ত ২৪
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ

সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার): আজ (৩০ অক্টোবর ২০২৫) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর উপস্থিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-তে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান হিসেবে গৌরবমণ্ডিত ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হন। উল্লেখ্য, ‘হল অব ফেইম’ হলো একটি ঐতিহ্যগত সর্বোচ্চ সম্মাননা, যা কোন নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ কোন ব্যক্তিকে এ সম্মানে ভূষিত করা হয়। বিএমএ’র ‘হল অব ফেইম’-এ সেনাবাহিনী প্রধানগণের পাশাপাশি বাহিনী প্রধান হিসেবে প্রথম বারের মতো বর্তমান নৌ ও বিমান বাহিনী প্রধানগণ এ বিরল সম্মানে ভূষিত হলেন। অনুষ্ঠানে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানগণের সহধর্মিণীগণও উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান ১৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সাথে ১৯৮৪ সালে ২য় যৌথ সামরিক প্রশিক্ষণে (Joint Service Training) বিএমএ’তে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ১০ সপ্তাহের যৌথ সামরিক প্রশিক্ষণ শেষে বাহিনী প্রধানগণ নিজ নিজ একাডেমি হতে ১৯৮৬ সালে কমিশন লাভ করেন। পরবর্তীতে, এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি ২৪ জুলাই ২০২৩ সালে ১৭তম নৌবাহিনী প্রধান এবং এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ১১ জুন ২০২৪ সালে ১৭তম বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ইতিপূর্বে ০৭ জন সেনাবাহিনী প্রধান গৌরবমণ্ডিত বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; জিওসি ২৪ পদাতিক ডিভিশন; কমান্ড্যান্ট, বিএমএ; কমান্ড্যান্ট, ইবিআরসি; চেয়ারম্যান, চা বোর্ড; চেয়ারম্যান, সিপিএ; কমচিট; কমব্যান; এএসডি; এওসি, বিএএফ জহুর; এয়ার সেক্রেটারিসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন ও বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট