1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিএসটিআই'র ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় রাজধানী তেজগাঁও এলাকায় মোবাইল কোর্ট অভিযান - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বিএসটিআই’র ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় রাজধানী তেজগাঁও এলাকায় মোবাইল কোর্ট অভিযান

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে অদ্য ১৬-০৯-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে (১) অর্নেলা সুইটস এন্ড ডেইরী ফার্ম, তেজকুনি পাড়া, এয়ারপোর্ট রোড, তেজগাঁও, ঢাকা-১২১৫, (২) ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার, তেজকুনি পাড়া, এয়ারপোর্ট রোড, তেজগাঁও, ঢাকা-১২১৫ এবং (৩) বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, তেজকুনি পাড়া, এয়ারপোর্ট রোড, তেজগাঁও, ঢাকা-১২১৫ এর উৎপাদিত মিষ্টি, দই ও বেকারি পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ যাচাই করা হয়।যাচাইকালে অর্নেলা সুইটস এন্ড ডেইরী ফার্ম ৮টি পণ্যের মোড়কজাত সনদ থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং বাকী ১টি পণ্যের মোড়কজাত সনদ না থাকায় দ্রুত সময়ের মধ্যে সনদ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার ও বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে সিএম ও পণ্যের মোড়কজাত সনদ না থাকায় দ্রুত সময়ের মধ্যে সনদ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব সুবহানা নওশিন , পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন। আরও অংশগ্রহণ করেন জনাব নাফিম শাহরিয়ার, পরিদর্শক (মেট)।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট