1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ভ্রাম্যমাণ আদালত ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণ অভিযান - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ভ্রাম্যমাণ আদালত ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণ অভিযান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৪.০৯.২০২৫ খ্রি. তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসন ,কালীগঞ্জ, লালমনিরহাট এর যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে-

১। মেসার্স রওশন ফিলিং স্টেশন প্রতিষ্ঠানকে প্রতি ১০ লিটার অকটেনে ১০০ মিলি কম দেয়ায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
২। যতীন এন্ড সন্স প্রতিষ্ঠানকে দই ও মিষ্টি পণ্যের পণ্য মোড়কজাত লাইসেন্স না থাকায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ৩,০০০/- (তিন হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
৩। মান্নান এন্ড সন্স প্রতিষ্ঠানকে প্রতি কেজি মিষ্টিতে ৪০ গ্রাম কম দেয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে মাছ, মাংস ও সবজির দোকান পরিদর্শন করে ওজন যন্ত্রসমূহ যাচাই করা হয় এবং সকল ওজন যন্ত্রসমূহের পরিমাপ সঠিক পাওয়া যায় এবং সেগুলো বিএসটিআই কর্তৃক ভেরিফিকেশন করে নেয়ার পরামর্শ প্রদান করা হয়।

মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদি ইমাম, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, লালমনিরহাট এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)। সাথে আরও উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তা জনাব মো: জুলকারনা-ইন, ফিল্ড অফিসার (সিএম)

জনস্বার্থে বিএসটিআই, রংপুর’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট