1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিত্তবানদের কাছে অসহায় হানজালার চিকিৎসার আবেদন  - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

বিত্তবানদের কাছে অসহায় হানজালার চিকিৎসার আবেদন 

এম এ সালাম
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার অন্তর্গত ঘুরকা বেলতলা ইউনিয়নের নাঙ্গলমোড়া পূর্বপাড়া গ্রামের ছোট্ট শিশু হানজালা আজ অসহায় জীবন যাপন করছে। জন্মের পর হানজালাকে তার মা-বাবা নানা-নানির কাছে পাঠিয়ে দেন। বর্তমানে হানজালার সকল দায়িত্ব পালন করছেন তার নানা-নানি, যাদের পরিচয়ে হানজালার চিকিৎসা চলছে।
হানজালার নানা-নানি জানান, জন্মের তিন বছর পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। এরপর ঝাকুনি রোগে আক্রান্ত হয়ে হানজালার স্বাভাবিক শারীরিক গঠন নষ্ট হয়ে যায় এবং এখন সে একটি শারীরিক প্রতিবন্ধী শিশুর জীবন কাটাচ্ছে।
সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়া জিয়া মেডিকেল কলেজে বহু চিকিৎসা করানো হয়েছে। চিকিৎসা খরচ মেটাতে পরিবার এখন নিঃস্ব। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন হানজালাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা নিয়ে যেতে, কিন্তু পরিবারের পক্ষে তা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
হানজালার অসহায় পরিবার এখন দেশের দয়ালু, সহৃদয়বান মানুষের দিকে চেয়ে আছে। যদি কোনো মহানুভব ব্যক্তি এগিয়ে আসেন এবং হামজার চিকিৎসার দায়িত্ব নেন, তাহলে তার পরিবার আজীবন তাদের জন্য দোয়া করবে।
সহযোগিতার জন্য যোগাযোগ করুন: হানজালার পিতা রাজ্জাক (বিকাশ নম্বর): ০১৭৯৭৩০১৮০৮।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট