1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ: জড়ালে ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ: জড়ালে ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মো: পারভেজ সেখ

ক্যাম্পাস প্রতিনিধি,বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) ১১১তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। কেউ এ ধরনের কার্যকলাপে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব ড. মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যা ১১১তম সিন্ডিকেট সভায় অনুমোদন লাভ করে।

নির্দেশনায় বলা হয়, ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলের সিট বাণিজ্য এবং সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করার পরেও কেউ যদি উক্ত কর্মকাণ্ড পরিচালনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থায়ীভাবে বহিষ্কারের প্রক্রিয়া গ্রহণ করা হবে। এছাড়া ক্যাম্পাসের কোন শিক্ষার্থী যদি বহিরাগত, পুলিশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী দ্বারা কোনভাবে আক্রান্ত হয়ে থাকে; তবে এক্ষেত্রে শৃঙ্খলা বোর্ড আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদানের সুপারিশ করবেন। এই সিদ্ধান্ত দুটি পরীক্ষায় অসদুপায় ও শৃঙ্খলা বিধিমালা-২০১৮ (সংশোধিত ২০২৪) তে ৩ (ঘ) ও ৩ (vi) উপ-বিধিতে সংযুক্ত করার সুপারিশ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিষ্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ গণমাধ্যমকে  জানান, ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও প্রয়োজনে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট