1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেনাপোল সীমান্তে দিয়ে পালানোর সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ আটক করেছে ইমিগ্রেশন পুলিশ - নব দিগন্ত ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বেনাপোল সীমান্তে দিয়ে পালানোর সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ আটক করেছে ইমিগ্রেশন পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ আজাদ (৩৩) কে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইমিগ্রেশন চেকপোস্টে প্রবেশ করলে পাসপোর্ট যাচাইয়ের সময় তার নাম স্টপ লিস্টে পাওয়া যায়। এরপর সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভিবাজার সদর থানায় বিস্ফোরকসহ ৭ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন। তখনই অনলাইনে স্টপ লিস্টে তার নাম পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরে বিস্তারিত যাচাইয়ে জানা যায়, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, আমরা আগেই ধারণা করেছিলাম যে সাবেক ছাত্রলীগ নেতা ভারতে পালানোর চেষ্টা করতে পারেন। সে অনুযায়ী ইমিগ্রেশনের কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছিল। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, গ্রেপ্তার হওয়া আব্দুস সামাদ আজাদকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট