1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেলকুচিতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ সহায়তা সামগ্রী বিতরণ - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বেলকুচিতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ সহায়তা সামগ্রী বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজস্ব উন্নয়ন তহবিল ২০২৫-২৬ অর্থবছরের আওতায় গতকাল দুপুরে প্রতিবন্ধী,নারী ও যুব সমাজের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন,”প্রতিবন্ধী ও কর্মক্ষম জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। রাজস্ব উন্নয়ন তহবিলের মাধ্যমে গৃহীত এসব উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে ২০ জন জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,৫ জন কর্মক্ষম প্রতিবন্ধীর মাঝে মালামালসহ দোকান ঘর,২৫ জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন এবং যুব সমাজের ২০ জন সদস্যের মধ্যে কম্পিউটার ও ২০ জন সদস্যের মধ্যে ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন,এ ধরনের সহায়তা কার্যক্রম প্রতিবন্ধী,নারী ও যুব সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান,বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন,উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর,উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল প্রমুখ।এ ছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ,গণমাধ্যম কর্মী,উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট