1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভাঙ্গা ঘরে কষ্টে দিন কাটছে দীঘিনালার অসহায় আহমদ আলী পরিবারের - নব দিগন্ত ২৪
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

ভাঙ্গা ঘরে কষ্টে দিন কাটছে দীঘিনালার অসহায় আহমদ আলী পরিবারের

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি দীঘিনালা মধ্য বোয়ালখালী গ্রামে ভাঙা ঘর, স্ত্রী সন্তান নিয়ে অসহায় জীবন যাপন করছে আহমদ আলী।

জীবনযুদ্ধে নিত্য সংগ্রামী আহমদ আলী, বয়স ৬৫, বসবাস করেন একটি ভাঙাচোরা টিনের ঘরে। দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালি গ্রামে বসবাসরত এই বৃদ্ধ প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিবেশে রাত কাটান। বৃষ্টির দিনে ঘরের চাল দিয়ে পানি চুইয়ে পড়ে, শীতে দেয়াল দিয়ে ঠাণ্ডা বাতাস ঢোকে—তবুও এই আশ্রয়টুকুই তার শেষ সম্বল।

আহমদ আলী পেশায় একজন দিনমজুর ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ করার ক্ষমতা কমে গেছে। বর্তমানে তিনি প্রায় কর্মহীন। সহায়-সম্বল বলতে শুধু এই ছোট্ট ভাঙা ঘরটিই আছে, তাও জরাজীর্ণ।

তিনি বলেন, “অনেকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু এখনও কোনো সহায়তা পাইনি। একটি পাকা ঘরের স্বপ্ন দেখি, কিন্তু তা হয়তো কেবল স্বপ্নই থাকবে।”
বৃষ্টি হলে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকি। বসার জায়গা থাকে না, শুতে পারি না। অনেকবার সাহায্য চেয়েছি, কেউ আসে না।”

স্থানীয় লোকজন জানান, আহমদ আলী প্রকৃতপক্ষে সাহায্যের যোগ্য একজন ব্যক্তি। তারা দাবি করেছেন, দ্রুত তাকে একটি সরকারি ঘর দেওয়া হোক যাতে তিনি অন্তত মাথার উপর একটা নিরাপদ ছাউনি পান।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা বলেন, মানবিক বিবেচনায় আহমদ আলীর পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট