1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভারতে সাজা ভোগের পর দুই দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি - নব দিগন্ত ২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

ভারতে সাজা ভোগের পর দুই দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগের পর দু’দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিনজন বাংলাদেশি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার বাগদা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পরে কলকাতা সেন্ট্রাল কারাগারে এক বছর পাঁচ মাস সাজাভোগ করেন। পরে দু’দেশ সরকারের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে দেশে ফিরে আসেন।

দেশে ফেরত আসা তিনজন হলেন, লক্ষীপুর জেলা সদরের পশ্চিম লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে মলি বেগম (৩৬), একই এলাকার আব্দুল আজিজের ছেলে ইউসুফ আলী (৪৩) এবং চট্টগ্রাম জেলার বাইজিদ থানার আলিনগর আমিন জুটমিল এলাকার ইউসুফ আলীর মেয়ে রোনা বেগম (৩২)।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, তারা ২০২১ সালের ২১ মার্চ রাতে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের রায়ে কারাভোগ করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী বলেন, আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, থানার প্রক্রিয়া শেষ হওয়ার পর মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হবে। পরে তারা তাদের পরিবারের কাছে পৌঁছে দিবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট