1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম নামক
স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিলো। পথে মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চেয়ারম্যান পরিবহনটি উল্টে খাদে পড়ে যায় ৷ এতে করে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন বরগুনার বেতাগি উপজেলার সুলতান মৃধার ছেলে হাফিজুল মৃধা (৩২), একই উপজেলার মো. আসাদের স্ত্রী শারমিন বেগম (২৬), একই উপজেলার মহর আলী খলিফার ছেলে মোতালেব (৫০), একই উপজেলার মো. আসাদ হোসেনের মেয়ে পপি আক্তার, একই উপজেলার মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গফুরের ছেলে সোহেল ও একই উপজেলার শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা প্রমুখ ৷

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট