1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে ফেরিওয়ালাকে ঘর থেকে তুলে নিয়ে চোখ উঠানোর অভিযোগ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে ফেরিওয়ালাকে ঘর থেকে তুলে নিয়ে চোখ উঠানোর অভিযোগ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মাদারীপুর:
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে ঘর থেকে ফেরিওয়ালাকে তুলে নিয়ে দু’চোখ উৎপাটনের চেষ্টার অভিযোগ করেছেন পরিবার। রোববার সন্ধ্যায় মাদারীপুর নতুন শহর এলাকার একটি সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার দাবি করেন তারা। ভুক্তভোগী জাকির শেখ (৫০) সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ‘পশ্চিম মাঠ বাঘাবাড়ি’ এলাকায় ওয়াজেদ শেখের ছেলে। আহত জাকিরের পরিবারে ৯ সন্তান ও তার স্ত্রী রয়েছেন। বিভিন্ন গ্রামে গ্রামে ফেরি করে কসমেটিকস্ বিক্রি করে জাকির।
ভুক্তভোগী জাকির শেখের স্ত্রী ঝিনুক বেগম অভিযোগ করে বলেন, শনিবার রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ‘পশ্চিম মাঠ বাঘাবাড়ি’ এলাকায় চোর সন্দেহে একই এলাকার আলতা মাতুব্বরের ছেলে ই¯্রাফিল মাতুব্বর (৪০) ও শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৫) নামে দুই যুবককে গণপিটুনী দেয় স্থানীয়রা। পরে এই ঘটনাকে ব্যবহার করে পূর্ব শত্রুতার জেরে রোববার সকালে ঘর থেকে ফেরিওয়ালা জাকির শেখকে তুলে নিয়ে যায় একই এলাকার কোহিনুর, কামাল, সজিব, ওমর, শফিকুলসহ বেশ কয়েকজন। পরে খেঁজুর গাছের পাতার কাটা দিয়ে জাকির দু’চোখ ক্ষতিগ্রস্থ করে তারা। চেষ্টা করা হয় চোখ উৎপাটনের। জাকির ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হালমাকারীরা। পরে জাকিরকে গুরুতর অবস্থায় প্রথমে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাকিরকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পূর্ব পরিকল্পিতভাবে জাকিরকে ফাঁসাতে তার চোখ ক্ষতিগ্রস্থ করা হয়েছে বলে দাবি পরিবারের।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘যদি কেউ পূর্ব শত্রুতার জেরে জাকির শেখের দুচোখ ক্ষতিগ্রস্থ করে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। চুরি করতে গিয়ে কোন ব্যক্তি আটক হলে তাকেও মারধর করার কোন সুযোগ নেই। ঘটনাটি আমরা গভীরভাবে তদন্ত করছি। এর পেছনের কারণও অনুসন্ধানের চেষ্টা করছি। কেউ যদি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এমন কর্মকান্ড করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।’

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট