1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় তিন ভাইয়ের পর মারা গেলেন আরও একজন - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় তিন ভাইয়ের পর মারা গেলেন আরও একজন

নাজমুল হাসান
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরে আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে
প্রতিপক্ষের হামলায় আহত তাজেল হাওলাদার (২৫)
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে হামলায় মারা
গেলেন তিনভাইসহ মোট চারজন৷ তাজেলের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও আতাউর সরদার, একই এলাকার মুজাম
সরদারের ছেলে ও সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার
এবং আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও এলাকার আধিপত্য নিয়ে খোয়াজপুর
ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল
সরদার সঙ্গে প্রতিবেশী শাজাহান খানের বিরোধ চলে
আসছিল। এর জেরে গত ৮ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে
খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে
সাইফুলের ওপর হামলা চালায় শাজাহানের লোকজন।
সাইফুলের চিৎকারে এগিয়ে আসেন পরিবারের সদস্য ও
এলাকাবাসী। ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড়ভাই আতাউর সরদারকে। আহত হয় অন্তত পাঁচজন।

সেখানে
পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০
শয্যার জেলা সদর হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক
অবস্থায় তিনজনকে পাঠানো হয় ঢামেকে, চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার। এরপর ঘটনার ১০দিন পর মারা গেলেন তাজেল হাওলাদার।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মোকছেদুর রহমান
বলেন, ‘নিহতের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। আইনি
প্রক্রিয়া শেষে লাশ গ্রামের বাড়ি নিয়ে আসা হবে। এলাকায়
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি টহলও
বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট