1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে প্রায় পৌনে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

মাদারীপুরে প্রায় পৌনে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মাহমুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি

আগামী ১৫ মার্চ দিনব্যাপী চলবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে মাদারীপুর জেলায় মোট ১৫০০টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ৭৪ হাজার ৮০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৯৮৬ জন শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫২ হাজার ৮২১ জন শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং সভায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়।

এ বিষয়ে মাদারীপুর সিভিল সার্জন প্রতিনিধি খলিলুজ্জামান হিমু জানান, এ বছর জেলার ৪টি উপজেলা ও ২ টি পৌরসভায় মোট ১৫০০ টি কেন্দ্র পরিচালনা করে ১ লাখ ৭৪ হাজার ৮০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য মোট ৩ হাজার জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

এ সভায় মাদারীপুর সিভিল সার্জন প্রতিনিধি খলিলুজ্জামান হিমুর সভাপতিত্বে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট