1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে বেপরোয়া বালুর ড্রাম ট্রাকের চাপায় ২ যুবক নিহত - নব দিগন্ত ২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

মাদারীপুরে বেপরোয়া বালুর ড্রাম ট্রাকের চাপায় ২ যুবক নিহত

আউয়াল ফকির
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলায় শিবচরে বেপরোয়া বালুর ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল লিমন বেপারী (২১) ও নয়ন (১৮) নামে দুইজন যুবকের।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকার প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্পের কাছে এ দূর্ঘনাটি ঘটে।

নিহত লিমন বেপারী দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও নিহত নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে।তারা দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন তারা। গ্যারেজ বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্পের কাছে বালুর ড্রাম ট্রাকটি বেপরেয়া গতিতে ভুল পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসতে থাকা মোটরসাইকেলটিকে চাপা দিলে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই লিমন বেপারীর মৃত্যু হয় এবং পিছনে থাকা নয়ন গুরুতর আহত হন। নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।’

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজনকে ঢাকায় নেওয়ার পথে। ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।’

উল্লেখ্য, ‘শিবচরে দিন দিন বেড়েই চলেছে ড্রাম ট্রাকের এই রকম দূর্ঘটনা। আইনকে কোন তোয়াক্কা না করে বেপরোয়াভাবে চলছে এই ট্রাকগুলো। কিছুদিন আগে বালুর ড্রাম ট্রাকের দূর্ঘটনায় প্রাণ গিয়েছে দুইজন শিক্ষার্থীর। ট্রাকগুলোর নেই কোন ফিটনেস যা রাস্তায় খুবই বিপদজনক আর চালকের আসনে যারা বসে তাদের বেশিরভাগ অদক্ষ। তাই এই দিকে প্রশাসনের নজরদারি বাড়নো প্রয়োজন।

নব দিগন্ত 24,.কম

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট