1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুর-২ আসনে সাংবাদিকদের সাথে হেলেন জেরিন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

মাদারীপুর-২ আসনে সাংবাদিকদের সাথে হেলেন জেরিন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল শেখ
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক হেলেন জেরিন খান মাদারীপুর-২ (সদর ও রাজৈর) আসনের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

শনিবার (২১ জুন) দুপুরে মাদারীপুর সদরে চরমুগুরিয়ার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভার শুরুতেই সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানান হেলেন জেরিন খান। তিনি বলেন, “গণমাধ্যমই হলো সমাজের দর্পণ। সত্য প্রকাশে আপনাদের ভূমিকা সবসময় সাহসী ও অনস্বীকার্য।”

সভায় তিনি মাদারীপুর-২ আসনের রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক অবস্থা, এবং আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি জনগণের সাথে আছে এবং থাকবে। আমরা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে মাঠে নামবো।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মিডিয়ার স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিয়ে ভাবার সময় এসেছে। “সংবাদপত্রের স্বাধীনতা ব্যতীত একটি গণতান্ত্রিক রাষ্ট্র কল্পনা করা যায় না,” — বলেন তিনি।

সভায় স্থানীয় সাংবাদিকরা তাঁদের মতামত ও সমস্যার কথাও তুলে ধরেন। মতবিনিময় শেষে হেলেন জেরিন খান উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট