1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২৬ জুলাই ২০২৫ খ্রি. (শনিবার) মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) মহোদয় নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় প্রথমে র‌্যাব-১১,আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ পরিদর্শন করেন। অতঃপর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস্ এ আগমন করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস্ পরিদর্শনকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় পুলিশ লাইন্সের মসজিদ প্রাঙ্গণে একটি জলপাই গাছের চাড়া রোপণ করেন। এরপর তিনি পুলিশ লাইন্স ক্যান্টিন, রেশন স্টোর, মোটরযান ও জলযান শাখা, পুলিশ লাইন্স মেস পরিদর্শন করেন। এসময় তিনি অফিসার ও ফোর্সদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। অতঃপর তিনি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে ব্রিফিং করেন।
পরিদর্শনকালে জনাব এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত আইজিপি, মহাপরিচালক, (ডিজি), র‌্যাব; জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ; জনাব প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ); জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস্); জনাব ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি); জনাব মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার(ট্র্যাফিক ও ডিবি); জনাব মোঃ হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(ক-সার্কেল)সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট