1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মানবিকতার আলো ছড়ালো সেনাবাহিনী, পাশে থাকলো পার্বত্য জনতার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

মানবিকতার আলো ছড়ালো সেনাবাহিনী, পাশে থাকলো পার্বত্য জনতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ রুবেল উদ্দিন, (গুইমারা) খাগড়াছড়ি প্রতিনিধিঃ-

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১টায় ডেবলছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক ব্যতিক্রমধর্মী সহায়তা কার্যক্রম আয়োজন করে সেনাবাহিনী।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পাঠ্যবই, বিদ্যালয়ের জন্য খেলাধুলার সামগ্রী, একটি মাদ্রাসায় ল্যাপটপ, একটি মন্দিরে আর্থিক সহায়তা, এলাকাবাসী ও শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে একটি বাসের সাঁকো উদ্বোধন, গরিব ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি সকল সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট