1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছিন্নমুল, অসহায়,হতদরিদ্রদের মুখে হাসি ফুটাতে ঈদ সামগ্রী বিতরণ করলেন মালতীনগর আমতলা বাজার যুব সমাজ সংগঠন।রোজাদার অসহায় নারী-পুরুষদের হাতে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,পোলার চাউল,চিনি,দুধ,লাচ্ছা,আলু,মাংস, পেয়াজ,লবণ,তেল,ডাল,সাবান ইত্যাদি। এলাকার অসহায়,গরিব-দু:খীদের কল্যাণে কাজ করতে চায় এ যুব সমাজ। ছিন্নমুল,অভাবী মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে মানব সেবা করতে চান তারা। সকলের সহযোগীতা নিয়ে মানব কল্যাণে অগ্রণী ভুমিকা পালন করে চলেছে সংগঠনের একঝাঁক পরিশ্রমী তরুণ-তরুণীরা। মানব কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিফাত সরকার,জারিফ হোসেন, মাওলানা মুফতি আবুল হোসেন,স্বাধীন সুমন,হাসানসহ অনেকে।সুবিধা বঞ্চিত ৪৫টি পরিবার ঈদ সামগ্রী পেয়ে খুশি হন এবং সংগঠনের তরুণ-তরুণীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।মালতিনগর আমতলার যুব সমাজ গরিব,অসহায়দের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ এলাকায় মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছে।সমাজের হতদরিদ্রদের এমন সহযোগিতা যুব সমাজের প্রশংসারই দাবীদার।ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এমটাই প্রত্যাশা সবার।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট