1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

যশোরে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শ্লোগানকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।

শুক্রবার (১১ জুলাই) পদযাত্রার একাদশ দিনে, বেলা সাড়ে ১১টায় যশোর শহরের হোটেল ওরিয়নে এ সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারী আহত ব্যক্তিরা অভিযোগ করেন, আন্দোলনের এক বছর পার হয়ে গেলেও এখনো তারা সরকারি বা দলীয় কোনো স্বীকৃতি, চিকিৎসা, পুনর্বাসন কিংবা প্রতিশ্রুত ‘জুলাই সনদ’ পাননি।

আহতদের অভিযোগ, একটি নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো হলেও দলের শীর্ষ নেতারা সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এতে তারা ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছেন বলে জানান।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আহতরা জোর দাবি জানান, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।

সভায় এনসিপি নেতারা আহতদের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তারা জানান, জনগণকে সঙ্গে নিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আন্দোলন আরও শক্তিশালী করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট