1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে চলছে শোকের মাতম যাওয়া হলো না ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ঢাকায় - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোরে চলছে শোকের মাতম যাওয়া হলো না ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ঢাকায়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের গ্রামের বাড়ি যশোরের নওয়াপাড়ায় চলছে শোকের মাতম। তাদের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। এর আগে শনিবার (২৮ জুন) সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনায় চারজন মারা যান।
স্থানীয় ও স্বজনরা জানান, সমাবেশে যোগ দিতে শুক্রবার একটি রিজার্ভ করা বাসে ওঠেন নেতাকর্মীরা। হামদান এক্সপ্রেস নামে পরিবহনটি অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে শুক্রবার রাত ১০টার দিকে যাত্রা করে যশোর নওয়াপাড়া থেকে, ভোরে মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে ইসলামী আন্দোলনের যশোর নওয়াপাড়া ইউনিয়নের সভাপতি ডা. মোহাম্মদ জালাল উদ্দিন (৬৫), ভাগনে মধুগ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), শেখহাটি এলাকার আব্দুল হালিম মোস্তফা (৫৫) ও বাসচালকের সহকারী পাগলাদাহ গ্রামের মো. বাপ্পির ছেলে হাসিব উদ্দিন (৩২) মারা যান। এসময় আহত হন আরও অন্তত ১৫ জন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট