1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসসুপায় অবলম্বন করায় দুজন আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসসুপায় অবলম্বন করায় দুজন আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন পরীক্ষার্থী ডিজিটাল নকলের ডিভাইস ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড পেয়েছেন।

শুক্রবার ৯জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। কলেজের কলা ভবনের ১১৬ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। এছাড়া যশোর ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে বেলাল হোসেন খান নামে আরও একজনকে আটক করা হয়েছে।

যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান ফারুক জানান, আটক পরীক্ষার্থীর নাম ইশতিয়াক আহমেদ। পরীক্ষা চলাকালে তিনি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল করার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে এলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম সরাসরি তাকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছ থেকে নকল করার জন্য ব্যবহৃত একটি বিশেষ ডিভাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম ভ্রাম্যমাণ আদালত গঠন করে ইশতিয়াক আহমেদকে সরকারি নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

অন্যদিকে, যশোর ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে বেলাল হোসেন খান নামে আরও একজনকে আটক করা হয়েছে। কেন্দ্র সচিব রেজাউল হক জানান, জাহিদ হাসান নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে বেলাল হোসেন পরীক্ষায় অংশ নিতে আসেন। তবে প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না পাওয়ায় কর্তব্যরত দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি নিশ্চিত হন এবং তাকে আটক করেন। পরে আটক বেলাল হোসেন খানকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেন, সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে আটক ইশতিয়াক আহমেদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। অপরদিকে ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি দিতে আসা বেলাল হোসেন খানের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট