1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলায় রোববার (২২ মার্চ) দুপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা।

মনিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক খোকন ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাদবরের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, ২০০৮ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন তার চাচা মান্নান মাদবরের ছেলে, শিশু নুর মোহাম্মদকে হত্যা করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর থেকেই খোকন পলাতক ছিলেন। পরবর্তীতে ঢাকার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, তিনি বাজুয়াটোলা গ্রামে তার ফুফাতো শ্যালক নাজমুলের বাড়িতে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুর ১টার দিকে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট