1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোরে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরে অভিযান চালিয়ে ২৩টি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ নম্বর ব্যাটালিয়ন। উদ্ধারকৃত সোনার ওজন ৩ কেজি ৯৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা।

শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক দুই ব্যক্তি হলেন: শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান।ইসলামী উপহার

তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ভোরে ওই এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে হাটতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

তল্লাশি চালিয়ে দেখা যায়, তাদের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো রাখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার সদরঘাট এলাকার একটি চক্রের কাছ থেকে তারা সোনা সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এই ধরনের সফল অভিযানে বিজিবি সদস্যদের তৎপরতা দেশের স্বর্ণভিত্তিক চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট